সূরা আল ইনশিরাহ
মক্কায় অবতীর্ণ , আয়াত সংখ্যাঃ ৮
----------------------------------------------
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? [সুরা ইনশিরাহ: ১]
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
আমি লাঘব করেছি আপনার বোঝা, [সুরা ইনশিরাহ: ২]
الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। [সুরা ইনশিরাহ: ৩]
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। [সুরা ইনশিরাহ: ৪]
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা ইনশিরাহ: ৫]
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা ইনশিরাহ: ৬]
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। [সুরা ইনশিরাহ: ৭]
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। [সুরা ইনশিরাহ: ৮]


0 comments:
Post a Comment